ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৬৯ প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৬৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ জন রয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে এসব তথ্য জানানো হয়। জানা যায়, এর আগে দুই ধাপে এক হাজার ১৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা ভোটে জয়ী সদস্যদের সংখ্যা দাঁড়িয়েছে ২৫২ জনে। বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ৮০ জন চেয়ারম্যান, ২০৩ জন সাধারণ সদস্য ও ৭৩ জন সংরক্ষিত সদস্য পদে বিনা ভোটে জয় পান।

তৃতীয় ধাপের এক হাজার চারটি ইউনিয়ন পরিষদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এদিন ৬৭১ জন চেয়ারম্যান প্রার্থীসহ তিন হাজার ১৭৭ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পাশাপাশি যেসব পদে একাধিক প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাদেরও তালিকা স্থানীয়ভাবে প্রকাশ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শুক্রবার এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একইসঙ্গে শুরু হবে নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী ২৮ নভেম্বর এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের ২০৪ ইউপিতে ২৮ জন চেয়ারম্যান ও গত ২০ সেপ্টেম্বর একই ধাপের ১৬০টিতে ৪৪ জন চেয়ারম্যান, ৩৯ জন সদস্য ও সাত জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৬৯ প্রার্থী

আপডেট টাইম : ১০:১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১