ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিপাশা-করণের বিয়ের দিন চূড়ান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
  • ৩৯৭ বার

বলিউড অভিনেত্রী বিপাশার বিয়ে নিয়ে দুই পরিবারের আপত্তির বেড়াজাল উঠে গেছে। বিপাশা ও করণের পরিবারের পক্ষ থেকে এখন আর কোনো আপত্তি নেই তাদের বিয়েতে। গত কয়েক দিন ধরেই এই খবর প্রকাশ হয়েছে ভারতের গণমাধ্যমে।

এবার জানা গেল বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন এই দুই বলিউড তারকা। ভারতের একটি গণমাধ্যম জানায়, আগামী ৩০ এপ্রিল নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিপাশা।

অ্যালোন সিনেমার শুটিংয়ের সময় শুরু হয়েছিল অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভারের প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে। অবশ্য এর আগেও একাধিকবার বিপাশার বিয়ের গুঞ্জন উঠেছে। এবার দেখা যাক গুঞ্জন সত্যি হয় কিনা?

মাত্র কয়েকদিন আগে গুঞ্জন সত্যি করে মিডিয়াকে আড়ালে রেখেই বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড তারকা প্রীতি জিনতা। এবার বিপাশাও কি সেই পথেই এগুচ্ছেন? প্রীতির মতোই বিপাশাও কি বিয়ের পর মিডিয়াকে জানাতে চান বিয়ের খবর?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

বিপাশা-করণের বিয়ের দিন চূড়ান্ত

আপডেট টাইম : ১০:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬