ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন সারাবিশ্বে রোল মডেল – সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন সারাবিশ্বে রোল মডেল। ২০০৮-৯ সালে দেশে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯২ হাজার টন যা বৃদ্ধি পেয়ে ২০১৮-১৯ সালে ৫ লাখ ৩৩ হাজার টনে উন্নীত হয়েছে। অর্থাৎ গত এক যুগে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় ৮৩ শতাংশ। ২০০৯ সালের আগে দেশের মাত্র ২১টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যেত। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইলিশবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে বর্তমানে ১২৫টি উপজেলার নদ-নদীতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। প্রচুর ইলিশ ধরা পড়ায় দেশের সাধারণ মানুষ এখন ইলিশ কিনে খেতে পারছেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেডের দিলকুশা হলে ‘পদক্ষেপ বাংলাদেশ’ আয়োজিত ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, এ ভূখণ্ডে ইলিশের ইতিহাস অনেক পুরনো। তবে দ্বাদশ শতাব্দী থেকে এ দেশের রসনায় ইলিশের নিয়মিত উপস্থিতির কথা জানা যায়। তখন থেকেই ইলিশ বাঙালির আবেগের নাম। তিনি বলেন, ইলিশ মিশে আছে বাঙালির শোণিতে, শোভায়, মননে, মর্যাদায়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান ও পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার এবং বিশিষ্ট কথাসাহিত্যিক ও পদক্ষেপ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য সেলিনা হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বাদল চৌধুরী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান যথাক্রমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ ও পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ড. চঞ্চল সৈকত।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন সারাবিশ্বে রোল মডেল – সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১