ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে চাচাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর চাটখিলে চাচাকে হত্যার দায়ে ভাতিজা বিধান চন্দ্র দাসের (৩০) মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি বিধান চন্দ্র আদালতে উপস্থিত ছিলেন।

নোয়াখালী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত বিধান চন্দ্র দাস চাটখিল উপজেলার মধ্য দশঘরিয়া গ্রামের দাস বাড়ির মৃত নেপাল চন্দ্র দাসের ছেলে। তিনি চাচা পূর্ণ চন্দ্র দাস ওরফে ডেঙ্গুকে হত্যার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দেন।

আদালত সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ১০ জানুয়ারি মাছ বাজারে বিধান চন্দ্র দাস তার চাচা পূর্ণ চন্দ্র দাস ওরফে ডেঙ্গুকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। তাৎক্ষণিক মাছ বিক্রেতাসহ বাজারের লোকজন বিধান চন্দ্রকে ধরে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য-শুনানি শেষে মামলার প্রায় সাড়ে চার বছর পর বুধবার আসামির উপস্থিতিতে এ আদেশ দেন আদালতের বিচারক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে চাচাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৮:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১