ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রতারণার মামলায় চট্টগ্রামে ব্যবসায়ীকে১বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীর সুমন দে নামে এক ব্যবসায়ীকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করার মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ নভেম্বর) চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এ রায় ঘোষণা করেন। এসময় সুমন দে আদালতে উপস্থিত ছিলেন।

সুমন হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী উত্তর ফতেয়াবাদ ব্রাহ্মণ পাড়ার মৃত ভুলু দের ছেলে। তিনি হাটহাজারীর আমান বাজারে কাপড়ের দোকান করতেন।

জানা গেছে, ২০১৯ সালের ২৬ জুন সুমন দের বিরুদ্ধে মামলা করেন রনজিৎ ভৌমিক নামে এক ব্যক্তি। মামলায় সুমনের বিরুদ্ধে ২ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। অভিযোগটি তদন্ত করে হাটহাজারী থানা পুলিশ সত্যতা পায়। অভিযোগপত্র পেয়ে আসামির বিরুদ্ধে বিচার শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান খাঁন   বলেন, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের দায়ে আসামিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতারণার মামলায় চট্টগ্রামে ব্যবসায়ীকে১বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

আপডেট টাইম : ১১:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১