ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

এবার বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী ভিকি কৌশল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের বিয়ের খবরে মেতে রয়েছে নেট দুনিয়া। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। এইসব খবরের মাঝেই এবার ভিকি কৌশলকে দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চার ট্যুরে। অজয় দেবগনের পর এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে তাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিকি কৌশল একটি পোস্টার শেয়ার করেছেন, যেখানে তাকে বেয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাচ্ছে। পোস্টে অভিনেতা লিখেছেন, ‘বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারের সফরসঙ্গী হতে চলেছি। দেখা যাক এবার আমার জন্য কী কী অপেক্ষা করে রয়েছে। বেয়ার গ্রিলসের সঙ্গে এই অ্যাডভেঞ্চার ট্যুর সারাজীবনের বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকতে চলেছে।’

টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো ‘ইনটু দ্য ওয়াইল্ড’। যেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্যাডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও তার সঙ্গী হন তাবড় কোনও সেলিব্রিটি। ভারতের বিভিন্ন তারকাকে তার সফরসঙ্গী হতে দেখা গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেয়ার গ্রিলসের এই অ্যাডভেঞ্চার ট্যুরের সফরসঙ্গী হয়েছেন। আবার বিনোদন জগতের তারকাদের মধ্যে ইতিমধ্যে তার সঙ্গে দেখা গিয়েছে অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো তারকাকে। এবার সেই অ্যাডভেঞ্চার ট্যুরেই বেয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশলকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী ভিকি কৌশল

আপডেট টাইম : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১