হাওর বার্তা ডেস্কঃ দেশে ডিজেল, কেরোসিন সহ তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার ৮ নভেম্বর ২০২১ সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। গতকাল রোববার ঢাকা মহানগরী উত্তর বাড্ডায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি যথাক্রমে এডভোকেট ড. মোঃ হেলাল উদ্দিন, মুহা. দেলাওয়ার হোসেন, মুহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন খান, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, শ্রমিক নেতা আবদুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর বিভিন্ন শাখা দায়িত্বশীল ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানার আমীর-সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Reporter Name 
























