ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

জেল হত্যার রায় কার্যকরে সর্বাত্মক চেষ্টা চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ জেল হত্যার বিচারের রায় কার্যকর করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এসময় পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত কয়েকজন অপরাধীর বিচারকাজ শেষ করে রায় কার্যকর করা হয়েছে। বাকি অপরাধীদের খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে সবধরনের চেষ্টা চলছে। যখনই তাদের ধরা হবে তখনই রায় কার্যকর করা হবে। আর জেলহত্যার বিচারের রায়ও কার্যকরের সর্বাত্মক প্রস্তুতি এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, দেশে দুইটি ঘৃণ্যতম হত্যাকাণ্ড ঘটেছে। যার মধ্যে একটি ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা, অন্যটি ৩ নভেম্বর জেল হত্যা। এগুলো কারা ঘটিয়েছে তা সবাই জানে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ, সিমিন হোসেন রিমি, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল করিম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকসহ আরও অনেকে।

এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জেলহত্যার সাজাপ্রাপ্তদের দণ্ড কার্যকরের পর পেছনের কারিগরদের বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হবে।

এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর মূলোৎপাটনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরে বনানী কবরস্থানে জাতীয় নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

জেল হত্যার রায় কার্যকরে সর্বাত্মক চেষ্টা চলছে

আপডেট টাইম : ০২:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১