ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কৃষিখাতে বৃটেনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষির বাণিজ্যিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে
প্রযুক্তিগত ও পরিচালনা বিষয়ে বৃটেনের সহযোগিতা চায় বাংলাদেশ।
আজ সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে ঢাকায় নিযুক্ত বৃটিশ
হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের (Robert Chatterton Dickson) সাক্ষাতকালে মন্ত্রী
এ আগ্রহ ব্যক্ত করেন।
কৃষি উৎপাদনে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে কৃষিমন্ত্রী
বলেন, উৎপাদনে সাফল্য আসলেও রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে আছে বাংলাদেশ।
আমাদের অর্থের অভাব নেই, প্রয়োজন কারিগরি ও পরিচালনা সহযোগিতা। এক্ষেত্রে
বাংলাদেশ বৃটেনের সহায়তা চায়।
এ সময় বাংলাদেশকে কৃষি প্রক্রিয়াজাত ও রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস
প্রদান করেন বৃটিশ হাইকমিশনার। তিনি বলেন, কৃষিতে সহযোগিতা বাড়ানোর জন্য বৃটেনের
প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
ইউরোপের বাজারে সতেজ শাকসবজি ও ফলমূল এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি
বৃদ্ধি করতে কৃষিমন্ত্রীর নেতৃত্বে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা-ব্যবসায়ীদের একটি দল
নেদারল্যান্ড ও বৃটেন সফরে যাচ্ছে, এ তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশের ফলমূল, আলু
এবং শাকসবজি রপ্তানি ও প্রক্রিয়াজাতের সম্ভাবনা অনেক। আমাদের এখন অনেক উদ্বৃত্ত
ফসল রয়েছে। এগুলোকে আমরা ইউরোপের মূল বাজারে রপ্তানি করতে চাই। এখন যা রপ্তানি
হচ্ছে তার মূল ক্রেতা হলো প্রবাসী বাংলাদেশিরা। এ সফরে বৃটেনের ব্যবসায়ী সংগঠন ও
শীর্ষস্থানীয় চেইনশপ বা সুপার মার্কেটের সাথে আলোচনা করা হবে।
কৃষিমন্ত্রী আরো বলেন, বৃটেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। স্বাধীনতা
সংগ্রামের শুরু থেকেই বৃটেনের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ দৃঢ়ভাবে
বিশ্বাস করে, এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ
সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কৃষিখাতে বৃটেনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১