ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মুজিববর্ষ উপলক্ষ্যে ৩০টি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিবে শ্রম মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’কে
অধিকতর গৌরবোজ্জল ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
প্রথমবারের মতো ৬টি খাতের ৩০টি প্রতিষ্ঠান- কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’
প্রদান করবে।
আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি
সংযুক্ত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করবেন। নিরাপদ ও শোভন কর্মপরিবেশে
পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরো অধিক পরিমাণে
উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির
পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানসমূহকে
প্রতিযোগিতামূলক অংশগ্রহণ ও উদ্বুদ্ধকরণে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, ২০২০’
প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত
কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন,
প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ৬টি সেক্টরের ৩০টি শিল্প-
কারখানাকে নির্বাচন করা হয়েছে।
প্রথমবারের মতো এবছর তৈরি পোশাক খাতের ১৫টি কারখানা- রেমি হোল্ডিংস্ লিঃ,
তারাসিমা অ্যাপারেলস লিঃ, প্লামি ফ্যাশনস্ লিঃ, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিঃ,
ভিনটেজ ডেনিম স্টুডিও লিঃ, এ আর জিন্স প্রডিউসার লিঃ, করণী নীট কম্পোজিট লিঃ,
ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল  (প্রাঃ) লিঃ (ক্যানপার্ক
ইউনিট-২), গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং
লিমিটেড, উইসডম অ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড, স্মোটেক্স
আউটারওয়্যার লিমিটেড, অকো-টেক্স লিঃ। খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেক্টরে ৩টি
প্রতিষ্ঠান-হবিগঞ্জ এগ্রো লিঃ, আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ, ইফাদ মাল্টি প্রোডাক্টস্
লিমিটেড। চা শিল্পে ৪টি প্রতিষ্ঠান- গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা
কারখানা, নেপচুন চা বাগান। চামড়াজাতপণ্য সেক্টরের ২টি শিল্প-কারখানা- এপেক্স
ফুটওয়্যার লিমিটেড এবং এডিসন ফুটওয়্যার লিমিটেড। প্লাস্টিক সেক্টরে ৩টি প্রতিষ্ঠান
বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক
লিমিটেড এবং ফার্মাসিউটিক্যালস সেক্টরে ৩টি প্রতিষ্ঠান- স্কয়ার  ফার্মাসিউটিক্যালস

লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিঃ
কে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মুজিববর্ষ উপলক্ষ্যে ৩০টি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিবে শ্রম মন্ত্রণালয়

আপডেট টাইম : ০৭:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১