ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আজ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আজ । ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে। আটটি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন প্রার্থী আবেদন করেছেন, যা দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মিলিয়ে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীদের।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্নের প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বরের বিপরীতে প্রতিটি ভুল উত্তরে কমবে শূন্য দশমিক ৫০ নম্বর।৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলেছে, বরাবরের মতই বই, ব্যাগ, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

গত বছরের ৩০ নভেম্বর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দিতে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৫৫০ জন, টেকনিক্যাল ক্যাডারে ৩১০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারের সাধারণ কলেজে ৮৪৩ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজে ১২ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে ৯৯ জন নিয়োগ পাবেন।

গত বছরের ৩০ ডিসেম্বর এই বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়। পরে মহামারি পরিস্থিতিতে কয়েক দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আজ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

আপডেট টাইম : ০৯:৫৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১