ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই কুমিল্লার ঘটনা: ধর্মপ্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননাসহ সহিংসতা ঘটনা অপশক্তির পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অপশক্তি যে দলের হোক, আমাদের দলেরও যদি কেউ করে থাকে, তাদেরও কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এই অপশক্তিকে কোনো অবস্থাতেই আর ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না।’

ফরিদুল হক খান বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা কোনো ধর্মের বা দলের লোক হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে।’ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ও পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই কুমিল্লার ঘটনা: ধর্মপ্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১