ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়ল আরও ১০ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে ইলিশ রপ্তানির সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত দেশটিতে ইলিশ রপ্তানি করা যাবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে ইলিশের প্রজনন রক্ষায় ইলিশ শিকার, পরিবহন ও বিক্রয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এ সময় বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। নির্দেশনায় বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৪০ মেট্রিক টন করে মোট ১১৫টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ইলিশের প্রধান প্রজনন মৌসুমে দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে উক্ত প্রতিষ্ঠানগুলো অনুমোদনকৃত ইলিশ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

শার্শা উপজেলা মত্স্য কর্মকর্তা আবুল হাসান জানান, দুর্গাপূজায় এ বছর ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ৪ হাজার ৬৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে ভারতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়ল আরও ১০ দিন

আপডেট টাইম : ০৯:৫৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১