ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

জ্বালানির সঙ্গে খাদ্যশস্যের দামও বাড়ছে: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে জ্বালানির দাম যেভাবে বাড়ছে সেভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে মুদ্রাস্ফীতির বিষয়ে আমরা যে ধারনা করেছিলাম, তার মধ্যেই আছে

সার্বিক বিবেচনায় মুদ্রাস্ফীতি বাড়েনি বলে জানান তিনি।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মুদ্রাস্ফীতি আমরা যে ধারনা করেছিলাম তার মধ্যেই আছে। সার্বিক বিবেচনায় মুদ্রাস্ফীতি বাড়েনি। মুদ্রাস্ফীতি আমরা প্রতিনিয়ত পর্যালোচনা করেই আপডেট নেই। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে জ্বালানির যেভাবে দাম বাড়ছে সেভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে।

ডলারের প্রাইস তো আমরা নির্দিষ্ট করে রাখিনি, এটা নির্দিষ্ট না উল্লেখ করে তিনি বলেন, এটা চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। চাহিদা যদি বেশি থাকে আর সরবরাহ যদি কম থাকে তাহলে ডলার দাম বাড়বে। এটা স্বাভাবিকভাবেই অ্যাডজাস্ট করে নেয়। অতীত থেকে আমরা যেভাবে করে আসছি, সেভাবেই হয়ে আসছে। এখানে আইএমএফ কী বলেছে আমি জানি না।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আইএমএফ পরামর্শ দিতে পারে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে বলতে পারে না। পরামর্শ দিতেই পারে কারণ তারা আমাদের ডেভলপমেন্ট পার্টনার। আমাদের অর্থনীতির সঙ্গে তারা ওতোপ্রতভাবে জড়িত।

তিনি বলেন, আমরা মনে করি আমাদের নিজস্ব যে প্যাগড কারেন্সি সেটি ফ্ল্যাক্সিবলই আছে। ডলার বেচাকেনা কীভাবে হয়, ব্যাংকগুলোর কাছে যখন ডলারের পরিমাণ বেশি থাকে তখন বাংলাদেশ ব্যাংক কিছু ডলার কিনতে পারে। অন্যান্য দেশেও এটা করা হয়ে থাকে। অন্যান্য দেশে এটা ফিক্সড করা থাকে, মার্কেট আপগ্রেড করুক বা না করুক ফিক্সড রেটেই নিতে হবে। আমাদের দেশে এমন নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

জ্বালানির সঙ্গে খাদ্যশস্যের দামও বাড়ছে: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০২:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১