ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এবার বিচ্ছেদ পরিণীতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০১৬
  • ৪০৪ বার

রণবীর-ক্যাটরিনা, আরবাজ-মালাইকার পর এবার ব্রেকআপ হয়ে গেল অভিনেত্রী পরিণীতি চোপড়ারও। প্রযোজক মণীশ শর্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মনীশের সঙ্গে তিনবছরের এই প্রেম টিকলো না। পরিণীতির ঘনিষ্ঠসূত্রে এমন খবর পাওয়া গেছে।

সম্প্রতিদ তার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে দিয়েছেন পরিণীতি নিজেই। তাদের ঘনিষ্ঠজনেরা এমন কথা বললেও সংবাদমাধ্যমে এখনও তারা নিজেদের ছাড়াছাড়ির কথা স্বীকার করেনি।

বছর খানেক আগে এক সাক্ষাৎকারে পরিণীতি তার সঙ্গে মণীশের সম্পর্কের বিষয়ে স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তাকে খুব ভালোবাসি। তিনি অসাধারণ।’ তার বাবা মা-ও যে মণীশকে পছন্দ করতেন, তাও জানিয়েছিলেন পরিণীতি। সম্পর্কটি যে খুব তাড়াতাড়ি বিয়ের দিকে যাবে, তাও জানিয়েছিলেন পরিণীতি।

তবে বিয়ে তো গুড়েবালি, সম্পর্কই টেকেনি শেষ পর্যন্ত। গত এক বছর ধরে পরিণীতি আর মণীশের মধ্যে সমস্যা চলছিল। শোনা গেছে, কিছুদিন আগে যশরাজের অফিসে তাদের শেষ কথা হয়। সেখানেই মনীশের সঙ্গে সম্পর্কের ইতি টেনে দেন পরিণীতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

এবার বিচ্ছেদ পরিণীতির

আপডেট টাইম : ১২:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০১৬