ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুহিবুল্লাহ হত্যা: গ্রেফতার ৩ জন দুইদিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার তিন আসামির প্রত্যেককে দুইদিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এই তিন আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহউদ্দিন। সেই আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য রেখেছিলো আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলী খালেদ নেওয়াজ।

গত শনিবার (২৩ অক্টোবর) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪) সদস্যরা মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চারজনকে গ্রেফতার করে। যার মধ্যে কিলিং স্কোয়াডের শীর্ষ পাঁচজনের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে পরেরদিন ২৪ অক্টোবর বিকেলে জবানবন্দি দিয়েছেন।

অপর তিনজন কুতুপালং ক্যাম্প-১ এর ডি-৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ ওরফে মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেই সূত্রে শুনানি শেষে মঙ্গলবার তাদের তিনজনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করা মুহিবুল্লাহকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরে ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। এখন পর্যন্ত এ হত্যা মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে আজিজুল হক ও মোহাম্মদ ইলিয়াছ নামে দুই রোহিঙ্গা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রথম গ্রেফতার বাকি ৪ জনকে তিনদিন করে রিমান্ড আদেশ দিয়েছিলেন আদালত। আর শনিবার গ্রেফতার তিনজনকে দুইদিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার আজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুহিবুল্লাহ হত্যা: গ্রেফতার ৩ জন দুইদিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১