ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩৩১ বিচারিক ম্যাজিস্ট্রেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩৩১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আইন মন্ত্রণালয়কে পাঠানো ইসির নির্দেশনায় ৩৩১ জন জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে উপজেলা ভেদে কোথাও তিন আবার কোথাও দুই ইউপির জন্য একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের ফৌজদারি অপরাধসহ বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনা করে থাকেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) নির্বাচন বিধিমালার অধীন নির্বাচনী অপরাধসমূহ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ (অ্যাক্ট নম্বর পাঁচ)’-এর ১৯০ ধারার অধীনে আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য দায়িত্ব পালন করবেন তারা।

দ্বিতীয় ধাপে ৮৪৬টি ইউপিতে নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে মোট পাঁচ দিন অর্থাৎ ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩৩১ বিচারিক ম্যাজিস্ট্রেট

আপডেট টাইম : ০৯:৪৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১