ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা : পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে ‘নাম্বার ওয়ান’ হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও করা হয়েছে, যা বিরল ঘটনা। শনিবার সিলেটে এসব কথা বলেন মন্ত্রী।

সেখানকার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয় পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বলেন, বাংলাদেশের ঘটনায় ভারতের অনেক জায়গায় প্রতিবাদ হলেও তাদের অনেকে বানোয়াট প্রচারণা চালাচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপের প্রশংসা করেছে দেশটির সরকার।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আরো হামলার আশঙ্কা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বছর পর নির্বাচন। তাই দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক হামলার অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী। এসব তৎপরতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইমজা সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিন ‘করোনাকালে কূটনৈতিক তৎপরতায় সফল’ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এ কে আব্দুল মোমেনকে সম্মাননা দিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। সেখানে দেশে করোনার টিকার কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেন, টিকা কার্যক্রমে বিশ্বে এগিয়ে রয়েছি আমরা। টিকাদানে টাকা নেয়া হচ্ছে না। দেশেও টিকা উৎপাদনের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১