ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাকিতে জেট ফুয়েল কিনে পদ্মা অয়েলকে টাকা দিচ্ছে না বিমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছ থেকে বকেয়া অর্থ আদায় করতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানি পদ্মা অয়েল। বকেয়ার বিষয়ে এ দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিভিন্ন সময় আলোচনা করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। নিয়মিত বিরতিতে চিঠি চালাচালিও চলছে। তারপরও দেনা পরিশোধ করছে না বিমান।

দেশে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজগুলো সাধারণত ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকে জ্বালানি তেল জেট ফুয়েল নেয়। দৈনিক ৫০ থেকে ৬০টি এয়ারলাইনস কোম্পানির উড়োজাহাজ জেট ফুয়েল নেয় এ ডিপো থেকে। বিমান বাদে অন্য সব উড়োজাহাজ অগ্রিম টাকা পরিশোধ করে তেল নেয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে বিমানকে এ ব্যাপারে ছাড় দেওয়া হয়।

প্রসঙ্গে পদ্মা অয়েল কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (অ্যাভিয়েশন) মো. মাহবুবুল আলম বলেন, অন্য পরিচালন ব্যয় মিটিয়ে জ্বালানি তেল কেনা বাবদ অর্থ পরিশোধে টাকা থাকে না বলে জানিয়েছে বিমান। দীর্ঘদিন ধরে এ বকেয়া জমে তা বড় আকার ধারণ করেছে।

বিপিসির এক কর্মকর্তা জানান, বিভিন্ন সভায় বকেয়া টাকা দিতে অনীহা প্রকাশ করে বিমানের প্রতিনিধিরা। মূলত ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত বিল পরিশোধ করেনি বললেই চলে। পদ্মা অয়েল এবং বিপিসি তাদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয়। পরে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত পুঞ্জীভূত বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা এবং ২০১৯ সালের নভেম্বর থেকে নিয়মিত বিল পরিশোধের জন্য বিমানকে বলা হয়।

বিপিসির চেয়ারম্যান জানান, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বকেয়া পরিশোধের কথা বিমানের। কিন্তু তারা মাত্র ২০ কোটি টাকা পরিশোধ করে একেবারে স্থবির হয়ে পড়েছে। বিষয়টি গতিশীল করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাকিতে জেট ফুয়েল কিনে পদ্মা অয়েলকে টাকা দিচ্ছে না বিমান

আপডেট টাইম : ০৯:৩৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১