ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

চুলের জন্য দোল খেলেন না কারিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
  • ৪৮৭ বার

এ বছরই নন, কারিনা নাকি কোনও বছরই হোলি খেলেন না। মজার বিষয়, বেবোর নতুন ছবির নায়ক অর্জুনও নাকি রং থেকে দূরে থাকেন। কিন্তু কেন?

কয়েকদিন আগে বেবো জানিয়েছিলেন নতুন ছবি ‘কি অ্যান্ড কা’-র প্রচারে ব্যস্ত থাকার কারণেই তিনি এ বছর হোলি খেলতে পারবেন না। কিন্তু, সম্প্রতি জানা গেল কারিনা নাকি কোনও বছরই হোলি থেলেন না। কারণটাও নিজেই ফাঁস করেছেন তিনি।

শুধু সেলিব্রিটিরাই নন, আর পাঁচজন সাধারণ নারীর মতোই নিজের চুলের যত্নের বিষয়ে কোনও আপস করতে নারাজ কারিনা। তাঁর সরল স্বীকারোক্তি, হোলির রঙ চুল নষ্ট করে ফেলতে পারে। তাই তিনি কোনো বছরই হোলি খেলেন না।

তবে শুধু কারিনাই নন, তাঁর নতুন ছবির নায়ক অর্জুন কাপুরও নাকি হোলির রঙ সহ্য করতে পারেন না। এমনিতে নতুন এই ছবি ‘কি অ্যান্ড কা’-তে কারিনা-অর্জুনের কেমিস্ট্রি নিয়ে ছবি মুক্তির আগেই যথেষ্ট চর্চা চলছে। বিশেষ করে কারিনার একাধিক চুমুর বিষয়টি নিয়ে তো বলিউডে তোলপাড়। এবার দেখা যাচ্ছে হোলির ক্ষেত্রেও দু’জনের মধ্যে মিল রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

চুলের জন্য দোল খেলেন না কারিনা

আপডেট টাইম : ১২:২৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬