ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আইএফসিকে সহজ শর্তে ঋণ দিতে অর্থমন্ত্রীর অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বেসরকারি খাতের উন্নয়নে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) সহজ শর্তে ঋণ দিতে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক-আইএমএফ এর বার্ষিক সভা-২০২১ এর সাইড লাইনে ১৮ অক্টোবর বাংলাদেশ প্রতিনিধি দল এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধিদলের মধ্যে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ এবং মি. মাকতের ডিওপ আইএফসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিস ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

অর্থমন্ত্রী ২০১৯ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জ ‘বাংলা বন্ড’ ইস্যু করার জন্য আইএফসি এর প্রশংসা করেন। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ মহামারির সময় বেসরকারি খাতে বিশেষ করে ব্যাংক, বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখায় আইএফসিকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় অর্থমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও গত বছর বাংলাদেশের ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

সভায় বাংলাদেশের পুজিবাজারে ‘টাকা বন্ড’ ইস্যুর বিষয়ে সামগ্রিক আর্থিক খাতের সংস্কার, আইএফসির কান্ট্রি স্ট্র্যাটেজি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী আইএফসিকে বেসরকারি খাতের উন্নয়নে পিপিপিসহ অন্যান্য ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দিতে অনুরোধ করেন।

২০৩১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তে বিপুল বিনিয়োগের বিষয়টি তুলে ধরে আইএফসিকে বাংলাদেশে পিপিপির মাধ্যমে বিনিয়োগে প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য অনুরোধ জানান তিনি। একইসঙ্গে অর্থমন্ত্রী আইএফসিকে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য এগিয়ে আসতে অনুরোধ জানান। আইএফসি বাংলাদেশের সঙ্গে তাদের ভবিষ্যৎ পার্টনারশিপ আরও সংহত করার আশাবাদ ব্যক্ত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আইএফসিকে সহজ শর্তে ঋণ দিতে অর্থমন্ত্রীর অনুরোধ

আপডেট টাইম : ১০:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১