ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কুমিল্লার ঘটনার প্রকৃত কারণ তদন্তেই বেরিয়ে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনার পেছনে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি করা হবে। শনিবার (১৬ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত খুব শিগগিরই তাদের চিহ্নিত করা হবে। পবিত্র কোরআন আমাদের প্রতিটি মুসলমান হৃদয়ে ধারণ করে আছে। তবে কোরআন অবমাননার যে ঘটনা দেখানো হয়েছে সেরকম ঘটনা ঘটেছে কিনা তা-ই তদন্ত করছি।’

শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ‘ডকু ড্রামা দুটি যুদ্ধের একটি গল্প’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘ওই ঘটনার পর পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। ইতোমধ্যে অনেক তথ্য-প্রমাণাদি আইনশৃঙ্খলা বাহিনী সংগ্রহ করেছে। যেগুলো নিয়ে জোর তদন্ত শুরু করা হয়েছে। অনেকে আটক হয়েছে। আশা করছি তদন্তের মাধ্যমে ওই ঘটনার প্রকৃত কারণ বা কি ঘটেছিল তা জনসমক্ষে বেরিয়ে আসবে। এ ধরনের ঘটনা ঘটিয়ে যারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অরাজক পরিস্থিতি তৈরি করছে তাদের কোনভাবে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করে যাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কুমিল্লার ঘটনার প্রকৃত কারণ তদন্তেই বেরিয়ে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১