ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আমরা সবাই জানি দেশটা কোথায় ছিল, কোথায় এসেছে: বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যদিও আমি বাণিজ্যমন্ত্রী তারপরও প্রায় ৪০ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। সে জন্য কখনো কখনো আমি ভুলে যাই আমি বাণিজ্যমন্ত্রী, না ব্যবসায়ী।

আজ রোববার (১৭ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা ডিসিসিআই’র যৌথ আয়োজনে এই সামিট ২৬ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমি যখন ব্যবসায়ীদের সঙ্গে বসি তখন ওই পরিচয়টা পেয়ে যাই। জানি না আমরা কখন একাকার হয়ে গেছি। আমরা সবাই জানি দেশটা কোথায় এসেছে, কোথায় ছিল। কথা হয়, সমালোচনা হয়। কিন্তু বাস্তবতা হলো আমরা আজকের অবস্থানে এসেছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলায় একটা কথা বলা হয়, সেটা আমরা জানি সবাই। সেটা সংস্কৃত থেকে এসেছে। সেটা হচ্ছে- বৃক্ষ তার ফলে পরিচয়। তো বাংলাদেশের আজকের যে পরিচয়, সেটা কী হয়েছে? যেটা আমরা অলরেডি দেখছি সেটাই কিন্তু পরিচয়। যে যা বলছি সেটা বলতে পারি। কিন্তু যেটা দেখেছি সেটাই মূল।

রিজার্ভের তথ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের কাছাকাছি এটা সর্বকালের রেকর্ড, আমরা সবাই জানি। দেশে একটা সময় কখন বিদ্যুৎ আসে সেটার অপেক্ষা করতাম। আমি উত্তরবঙ্গের মানুষ। এখন আমার অঞ্চলে শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। সারাদেশের হিসাব করলে ৯৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় চলে এসেছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভবন থেকে ভার্চুয়ালি সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আমরা সবাই জানি দেশটা কোথায় ছিল, কোথায় এসেছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১