ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

চীনে অ্যাপল স্টোর থেকে সরানো হলো ‘কোরআন মজিদ’ অ্যাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনে অ্যাপল স্টোর থেকে সরানো হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ ‘কোরআন মজিদ’। দেশটির সরকারের অনুরোধে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

তবে এ নিয়ে চীন সরকার বা অ্যাপল সরাসরি কোনো মন্তব্য করেনি।

বিশ্বের লাখ লাখ মুসলমান এ অ্যাপ ব্যবহার করে থাকেন। অ্যাপল স্টোরে অ্যাপটির রিভিউর সংখ্যা প্রায় দেড় লাখ।

অ্যাপটিতে অবৈধ ধর্মীয় লেখা রয়েছে, এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‘কোরআন মজিদ’ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানতে পেয়েছে বিবিসি।

অ্যাপটির নির্মাতা যুক্তরাজ্যভিত্তিক পিডিএমএস এক বিবৃতিতে বলেছে, “অ্যাপলের মতে, অবৈধ কিছু বিষয় থাকায় আমাদের অ্যাপ ‘কোরআন মজিদ’ চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

বিষয়টি সমাধানের জন্য তারা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

পিডিএমএস বলেছে, চীনে তাদের প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টি দেশটিতে ইসলামকে ধর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

এ দিকে ‘কোরআন মজিদ’ অ্যাপ সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপলও। তবে মানবাধিকার বিষয়ে তাদের নীতির কথা উল্লেখ করেছে তারা। যেখানে বলা হয়েছে, ‘আমাদের স্থানীয় আইন মেনে চলতে হয়, জটিল কোনো বিষয়ে সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করলেও এটা করতে হয়।’

তবে চীনে অ্যাপটি কোন নিয়ম ভেঙেছে তা স্পষ্ট নয়। ‘কোরআন মজিদ’ অ্যাপ কর্তৃপক্ষ বলেছে, এটি বিশ্বব্যাপী সাড়ে ৩ কোটি বেশি মুসলমানের কাছে বিশ্বাসযোগ্য।

চীন অ্যাপলের অন্যতম বড় বাজার। এ কোম্পানির সাপ্লাই চেইন দেশটির উৎপাদনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

চীনে অ্যাপল স্টোর থেকে সরানো হলো ‘কোরআন মজিদ’ অ্যাপ

আপডেট টাইম : ১১:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১