ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

স্বামী-সন্তানসহ শাবনূর মালয়েশিয়ায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০১৬
  • ৫৫৬ বার

আবারও দেশের বাইরে গেলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে কোনো কাজে নয়, তিনি মালয়েশিয়া গেছেন ঘুরতে। সঙ্গে আছেন স্বামী ও সন্তান। শাবনূর ফিরবেন ৩০ মার্চ। গত ১৫ মার্চ তিনি বাংলাদেশের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় যান। এমনটিই জানালেন শাবনূরের বাবা শাহজাহান খান।

শাহজাহান খান এনটিভি অনলাইনকে বলেন, ‘গত ১৫ তারিখ রাতে স্বামী ও সন্তান নিয়ে মালয়েশিয়া গেছে শাবনূর। আজ ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু ৩০ তারিখের আগে সে ঢাকায় আসছে না। গত রাতে তার সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। সেখানে আমার নাতিটা নাকি অনেক মজা পাচ্ছে, যে কারণে আরো কয়েক দিন তারা সেখানে থাকতে চায়।’

মালয়েশিয়া থেকে ফিরেই অস্ট্রেলিয়া যাবেন শাবনূর। এ বিষয়ে শাহজাহান বলেন, ‘আগামী রোজার ঈদে তাদের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। গরমটা শুরু হলে প্রতিবছরই তারা সেখানে যায়।’ নতুন কোনো ছবিতে অভিনয় করবেন কি না জানতে চাইলে শাবনূরের বাবা বলেন, ‘নতুন ছবির বিষয়ে আমি কিছু বলতে পারব না। কারণ সে বরাবরই বলছে, স্বাস্থ্য একটু কমিয়ে আবার কাজ শুরু করবে। কিন্তু সে যে পরিমাণ ভোজনরসিক, আমার মনে হয় না সে তার স্বাস্থ্য কমাতে পারবে। এর পরও বলব, মানুষ চাইলে কী না পারে। আপনারা দোয়া করবেন, তারা যেন সুস্থ অবস্থায় দেশে ফিরে আসে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

স্বামী-সন্তানসহ শাবনূর মালয়েশিয়ায়

আপডেট টাইম : ১১:২১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০১৬