ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অনাকাঙ্ক্ষিত’ আবুল হায়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাকালে বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত সাবধানতা বজায় রেখেই অভিনয় করছেন এবং কাজের সংখ্যা কমিয়েছেন। ভালো গল্প ও চরিত্র পেলে মাঝে মধ্যে নাটকে অভিনয় করছেন। সেই ধারাবাহিকতায় গত দুই দিন ধরে বিটিভির একটি নাটকে কাজ করলেন তিনি। নাটকটির নাম ‘অনাকাঙ্ক্ষিত’। সোহরাব হোসেনের মূল ভাবনায় এটি রচনা করেছেন ফজলুল সেলিম।

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, আমি যেসব নাটকে কাজ করছি স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করা হয়ে থাকে। তাছাড়া বিটিভি সরকারি একটি প্রতিষ্ঠান। যথেষ্ট সতর্কতার সঙ্গেই সেখানে সব নিয়মকানুন মেনে শুটিং হয়। অনাকাঙ্ক্ষিত নাটকটির গল্প পারিবারিক গল্প। আমার কাছে গল্পটা ভালো লেগেছে।

এদিকে এরই মধ্যে আবুল হায়াত মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় চালডাল ডটকমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তিনি জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে গত সেপ্টেম্বর মাসে তিনি ৭৮ বছর বয়সে পা দিয়েছেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে তার অভিনীত প্রথম নাটক ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’। টিভিতে তার অভিনীত প্রথম নাটক ছিলো ‘ইডিপাস’। মঞ্চে তার নির্দেশিত প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অনাকাঙ্ক্ষিত’ আবুল হায়াত

আপডেট টাইম : ১২:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১