ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

‘সরকারকে আর সময় দেওয়া যায় না’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে?

তিনি বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এদেশের জনগণ। আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে।কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। বিএনপি এখন প্রেসক্লাবের ভিতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইউপি নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় দুই বছর যারা অপেক্ষা করেছেন তাদের ভোগান্তি শেষ হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রিন্টিংয়ের জন্য প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। আশা করি ৬ মাসের মধ্যে এ সব ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কাজ শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে?

আপডেট টাইম : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১