ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ছিনতাইয়ের কবলে পড়ে আহত নায়লা নাঈম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনদুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল ও ডেন্টিস্ট নায়লা নাঈম। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় স্কুটি চালাচ্ছিলেন নায়লা। ছিনতাইকারীরা এসে সবার সামনেই তার ব্যাগ টানাটানি করতে থাকে। এক পর্যায়ে স্কুটি নিয়ে রাস্তায় পড়ে যান নায়লা। ছিনতাইকারীরা পালিয়ে যান।

রাস্তায় পড়ে আহত হলেও ছিনতাইকারীরা সফল হতে পারেননি বলে জানান নায়লা নাঈম।

তিক্ত সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে গণমাধ্যমকে এ মডেল বলেন, ‘বেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেন চলে যাবার পর ক্রসিং পার হওয়ার সময় দুই ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো ক্রসব্যাগ টানাহ্যাঁচড়া শুরু করে। স্কুটির পিকআপ কমানো ছিল তখন। সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। ’

এতো সব কাণ্ডের পরও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি?

নায়লা বলেন, ‘এসেছেন, তবে ছিনতাইকারীরা চল যাওয়ার পর। তাদের একজনের হাতে ছুড়ির মতো ধারালো একটা অস্ত্র ছিল। তাই অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিলেন না। আমি পড়ে যাওয়ার পরেও ছেলেগুলো ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল।’

পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে তাকে সাহায্য করেন বলে জানান এই মডেল।

এ ঘটনায় নায়লার হাত ছিলে গেছে। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তবে থানায় কোনো জিডি করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ছিনতাইয়ের কবলে পড়ে আহত নায়লা নাঈম

আপডেট টাইম : ১০:১৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১