ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ভুয়া অতিরিক্ত সচিব কান্ডঃ ধনকুবের মুসার কাছে কি জানতে চাইবে ডিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আবদুল কাদেরের কর্মকাণ্ডকে কেন্দ্র করে ধনকুবের মুসা বিন শমসেরের কাছে তিনটি বিষয়ে স্পষ্ট হতে চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে কাদেরকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে মুসার কেমন সখ্যতা ছিল, সেটিও ঘেটে দেখছে গোয়েন্দারা।

জানা গেছে, কাদেরের বিষয়ে জানতে মুসাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের ডাকা হয়েছে। আজ-কালের মধ্যেই তিনি সেখানে আসবেন বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

মুসা বিন শমসেরের সঙ্গে কাদের ছবি তুলে চাকরিপ্রার্থী, ব্যবসায়ী ও ঠিকাদারদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন। তিনি নিজেকে পরিচয় দিতেন তার আইন উপদেষ্টা বলে। তার বেশ কিছু ভুঁইফোড় কোম্পানিও রয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে, ঢাকা ট্রেড করপোরেশন, জমিদার ট্রেডিং, সামীন এন্টারপ্রাইজ, চৌধুরী গ্রুপ, হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন, সততা প্রপার্টিজ, ডানা লজিস্টিকস ও ডানা মোটরস। কাদের বড় ধরনের প্রতারণা করেন হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশনের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ মাধ্যমে।

২০০৪-০৬ সালে দেশের শত শত মানুষের কাছ থেকে সরকারি অনুদানে বাড়ি ও খামার তৈরি করার নামে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে পল্লবী ও তেজগাঁও ছাড়া আরও একাধিক থানায় অর্ধডজন মামলা রয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে ২০ কোটি বা তার বেশি টাকার লোন পাইয়ে দেওয়ার কথা বলেও প্রতারণা করতেন তিনি।

মুসার কাছে যে তিনটি বিষয় জানতে চাওয়া হবে, কাদেরের সঙ্গে মুসার আর কী ধরনের সম্পর্ক রয়েছে? কেন দশম শ্রেণি পাস কাদেরকে মুসা তার আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন? এ ছাড়া কেন এই প্রতারককে ২০ কোটি টাকার চেক দিলেন এবং এ ঘটনা সত্যি কি না।

এদিকে গতকাল রোববার (১০ অক্টোবর) মুসার ছেলে আইনজীবী জুবি মুসা গোয়েন্দা কার্যালয়ে গিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি জানতে চেয়েছেন, কাদেরের ঘটনায় তার বাবা ‘ভিকটিম’, নাকি এই চক্রের সঙ্গে সন্দেহভাজনকভাবে জড়িত?

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, কাদেরের প্রতারণা ও মুসা বিন শমসেরের সঙ্গে তার কী ধরনের সম্পর্ক, এটি জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। মুসার ছেলে এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। এ ঘটনায় তিনি তার বাবার ভূমিকার বিষয়ে স্পষ্ট ধারণা নিতে চেয়েছেন।

তদন্ত-সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার আবদুল কাদের ধনকুবের মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা দাবি করতেন। কাদেরের কাছে মুসা বিন শমসেরের প্রতিষ্ঠানের চুক্তিপত্রসহ বিভিন্ন নথি পাওয়া গেছে। যে কারণে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন তদন্ত-সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৭ অক্টোবর রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের বাসা থেকে কাদেরকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় কাদেরের দ্বিতীয় স্ত্রী ও সততা প্রপার্টিজের চেয়ারম্যান শারমিন চৌধুরী ছোঁয়া, অফিস ম্যানেজার শহিদুল আলম ও অফিস সহায়ক আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। কাদেরের কোটি কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে ডিবি। একসময়ের মাছ বিক্রেতা কাদের এখন প্রাডো গাড়িতে অস্ত্র ও ওয়াকিটকি নিয়ে চলাফেরা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ভুয়া অতিরিক্ত সচিব কান্ডঃ ধনকুবের মুসার কাছে কি জানতে চাইবে ডিবি

আপডেট টাইম : ১২:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১