ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

১৭ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মোকাবিলায় ১২ থেকে ১৭ বছর বা তার চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রবিবার দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ।

তিনি বলেন, আমি ৩-৪ দিন আগে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়েছিলাম। ডব্লিউএইচও ডিজির সঙ্গে আমার আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রায় ঘণ্টা খানেক এবং অনেক বিষয়ে তিনি বাংলাদেশের প্রসংশা করেছেন। টিকা দেওয়ার সক্ষমতা দেখে তিনি প্রসংশা করেছেন। করোনা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি প্রসংশা করেছেন। তিনি বলেছেন-আমরা আপনাদের টিকা বাড়িয়ে দিতে পারবো। ছেলে-মেয়েদের টিকার দেওয়ার বিষয়ে তার সঙ্গে আমি আলোচনা করেছি।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, ডব্লিউএইচও ডিজি বলেছেন-জেনারেল কোনো সার্কুলার আমরা দিইনি ১২ থেকে ১৭ বছর বা তার চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে। আমি তখন বললাম, বিভিন্ন দেশে টিকা ছেলে-মেয়েদের দেওয়া হচ্ছে। আমরা দেড় বছর বন্ধ রাখার পরে স্কুল খুলে দিয়েছি। অভিভাবকরা চান, তাদের সন্তানদের টিকা দেওয়া হোক। সব শুনে তিনি সম্মতি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

১৭ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি

আপডেট টাইম : ০৫:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১