ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ অক্টোবর বিএফইউজে নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। ফলে বিএফইউজে নির্বাচন ২৩ অক্টোবর হতে বাধা নেই বলে নিশ্চিত করেছেন আপিল আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল।

আজ রবিবার (১০ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বারজজ আদালত এই আদেশ দেন। আদালতে আজ আপিল আবেদনের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।

একই সঙ্গে রুল জারি করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌসের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চান আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৩ অক্টোবর বিএফইউজে নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

আপডেট টাইম : ০২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১