ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

এবার সুসংবাদ জানালো আবহাওয়া অফিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তেমন সক্রিয় নেই। তবুও দেশের কয়েকটি বিভাগে আজ হতে পারে বৃষ্টি। এ অবস্থায় মিলেছে স্বস্তির সুবাস। দেশব্যাপী গরমের তীব্রতা কিছুটা হলেও কমতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে কোনো বৃষ্টি হয়নি। ময়মনসিংহ ছাড়া অন্যান্য বিভাগে খুবই সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নুরুল করিম জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

তিনি আরো জানান, আগামী তিন দিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

এবার সুসংবাদ জানালো আবহাওয়া অফিস

আপডেট টাইম : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১