ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

নির্ধারিত সময়েই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ -টেলিযোগাযোগ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, ফাইভ-জি নেটওয়ার্ক চালু এবং
তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া
হয়েছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তা বাস্তবায়ন শুরু করেছে এবং নির্ধারিত সময়ের্
মধ্যেই তা শেষ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি
বলেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৭তম
স্যাটেলাইট উৎক্ষেপণকারি দেশের গৌরব অর্জন করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে নির্ধারিত সময়েই দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের সকল প্রস্তুতি
সম্পন্ন হয়েছে।
মন্ত্রী গতকাল রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ স্যাটেলাইট
কোম্পানি লিমিটেড-বিএসসিএল আয়োজিত 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের
বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলসমূহের সম্প্রচার শুরুর ২য় বর্ষপূর্তি’ উপলক্ষ্যে
আলোচনা সভায় এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান
মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস,
অনলাইনে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন এবং
এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো সভাপতি অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বিএসসিএল -এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণা অনুযায়ী ২০২১ সাল ডিজিটাল বাংলাদেশে
রূপান্তরের বছর। বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, আইটিইউ ও ইউপিইউ -এর
সদস্যপদ অর্জন, টিএন্ডটি বোর্ড প্রতিষ্ঠা, প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রবর্তনসহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বাংলাদেশের বীজ বপণ করেছিলেন।

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনের মনোপলি ভেংগে ৪টি মোবাইল
কোম্পানিকে লাইসেন্স প্রদান, কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, ভি-
সেটের মাধ্যমে ইন্টারনেট প্রবর্তন, সফটওয়্যার রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠায়
করণীয় নিরূপণে ড. জামিলুর রেজার নেতৃত্বে কমিটি গঠন করেন। মন্ত্রী বলেন, সবাই নিজ
দেশের স্যাটেলাইট ব্যবহার করতে পেরে গৌরব অনুভব করি।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

নির্ধারিত সময়েই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ -টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১