ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মিরপুরে নিখোঁজ সাত মেয়ের মধ্যে পাঁচ জনকে উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুর থেকে ‘নিখোঁজ’ পাঁচ মেয়েশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এদের দুজনকে সদরঘাট থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি, মিরপুর) এবং বাকি তিনজনকে নেত্রকোনা ও গাজীপুর থেকে উদ্ধার করে মিরপুর ও রূপনগর থানা পুলিশ। তবে ছয় দিন পেরিয়ে গেলেও পল্লবী থেকে নিখোঁজ তিন বান্ধবীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সোমবার দিবাগত রাতে ভিকটিমদের ডিবির মিরপুর বিভাগ, মিরপুর ও রূপনগর থানা পুলিশ পৃথকভাবে উদ্ধার করে। দুটি ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিবি ও থানা পুলিশ সূত্র জানান, ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকার দুই শিশু পরিবারের সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে পথে একটি চক্রের ফাঁদে পড়ে। তাদের সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে তাদের মিরপুর এভিনিউ-৫-এর একটি কারখানায় আটকে রেখেছিল সাব্বির, আল আমিন ও আরমান নামে তিন যুবক। এদের গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে ডিবির (মিরপুর) উপকমিশনার মানস কুমার পোদ্দার বলেন, মিরপুর থেকে নিখোঁজ দুই মেয়েকে উদ্ধার করা হয়েছে। তাদের পল্লবীর একটি বাসায় আটকে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সাব্বির, আল আমিন ও আরমানকে গ্রেফতার করা হয়েছে। এরা গেঞ্জি কারখানার শ্রমিক। মেয়েদের পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় মামলা করা হচ্ছে। উদ্ধারকৃত মেয়েদের ঢাকা মেডিকেল কলেজে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। কেন ঘর ছেড়েছিল- এ প্রশ্নের জবাবে ডিসি মানস কুমার জানান, প্রাথমিকভাবে শিশুরা জানিয়েছে বাবা-মায়ের বকুনির কারণে তারা অভিমান করে একসঙ্গে বাসা থেকে বের হয়। এরপর তারা পথে কোনো একটি খারাপ চক্রের খপ্পরে পড়ে। পরে কৌশলে চক্রের হাত থেকে রক্ষা পায়। এরপর তারা নিজেরাই সদরঘাটে যায় বরিশালের উদ্দেশে। এদের মধ্যে এক শিশুর নানাবাড়ি বরিশালে। লঞ্চে করে সেখানেই যাওয়ার চিন্তাভাবনা ছিল তাদের। ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দুই শিশু নেত্রকোনা থেকে উদ্ধার হয়। তারা তাদের ঘনিষ্ঠ দুই তরুণের সঙ্গে দেখা করতে মিরপুর থেকে নেত্রকোনায় গিয়েছিল। তাদের উদ্ধারের সময় রাব্বি ও সাগর নামে দুই তরুণকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি।

মণিপুর স্কুলের উদ্ধার হওয়া ছাত্রীর বিষয়ে রূপনগর থানার উপপরিদর্শক মাসুদুর রহমান বলেন, একটি ছেলের সঙ্গে সম্পর্কের কারণে বাবা-মায়ের বকুনি খেয়ে ওই ছাত্রী বাড়ি ছেড়ে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় গিয়ে আত্মগোপন করে। অন্যদিকে, গত ছয় দিনেও পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজছাত্রীকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হন। তারা নগদ টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল ফোন নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে পরিবার। গতকাল পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনদের সন্দেহ, তারা কোনো মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রকিবুল্লাহ নামে একজনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তিন কলেজছাত্রীর বিষয়ে র‌্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক বলেন, ‘তাদের খোঁজ পেতে কাজ চলছে। আশা করি শিগগিরই সন্ধান মিলবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মিরপুরে নিখোঁজ সাত মেয়ের মধ্যে পাঁচ জনকে উদ্ধার

আপডেট টাইম : ১০:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১