ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

টেকসই উন্নয়নের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য – জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই উন্নয়নের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। বাংলাদেশের দ্রুত উন্নয়ন হচ্ছে বিধায় জ্বালানির চাহিদাও দ্রুত বাড়ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে, অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে রূপকল্প-২০২১ ও রূপকল্প -২০৪১ বাস্তবায়ন করতে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ২টি এফএসআরইউ’র মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা হচ্ছে। 

প্রতিমন্ত্রী আজ জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং এশিয়া-প্যাসেফিক এনার্জি রিসার্চ সেন্টার যৌথভাবে আয়োজিত ‘১০ম এলএনজি  উৎপাদক-ভোক্তা সম্মেলন’-এ ভিডিও বার্তায় এসব কথা বলেন। তিনি বলেন, গ্যাস সেক্টর মাস্টার প্ল্যান-২০১৭ অনুযায়ি বাংলাদেশে ২০৩০ সালের গ্যাসের চাহিদা প্রক্কলন করা হয়েছে ৪৬২২ এমএমসিএফডি এবং ২০৪১ সালে বিদ্যুৎ উৎপাদন করতেই ৩১৫০ এমএমসিএফডি গ্যাস লাগবে। স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বর্তমানে দীর্ঘমেয়াদি ও স্পট কোটেশনের মধ্যমে এলএনজি আমদানি করছে। এলএনজি আমদানির পাশাপাশি গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিমন্ত্রী এ সময় আশাবাদ ব্যক্ত করে বলেন, ১০ম এলএনজি  উৎপাদক-ভোক্তা সম্মেলন এলএনজি উৎপাদক ও  ভোক্তা উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বোঝাপড়া বৃদ্ধি করতে সহায়তা করবে যা প্রকারান্তে এলএনজি খাতকেই  লাভবান করবে।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরল এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মিশরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী তারেক এল মোল্লা (Tarek El Molla), ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরফিন তাসরিফ (Arfin Tasrif), কোরিয়া প্রজাতন্ত্রের জ্বালানি শিল্প, বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের উপমন্ত্রী কাং কিউংসুং (Kang Kzungsung), রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের উপমন্ত্রী পাভেল সোরোকিন (Pavel Sorokin), থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী সুপ্তানাপং পুনমিচাও (Supattanapong Punmeechaow) ও গ্যাস রপ্তানিকারক দেশসমূহের ফোরামের মহাসচিব ড. ইউরি পি সেন্টুরিন (Dr. Yury P. Sentyurin) ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রদান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

টেকসই উন্নয়নের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য – জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১