ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহের আয়োজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২০ অক্টোবর। এ উপলক্ষে ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

গত সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভা থেকে এ তথ্য জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম।

তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে। এ উপলক্ষে ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, চিকিৎসা ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন থাকছে।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, করোনা পরিস্থিতি এখন তুলনামূলকভাবে কিছুটা ভালো। এবার আমরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। এক্ষেত্রে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা লাগবে।

জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা - ArthoSuchakতিনি বলেন, করোনায় এমন কিছু সাংবাদিক হারিয়েছি, যা দেশের গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি। গত এক বছরে প্রেসক্লাবের ৩৪ জন সদস্যকে হারিয়েছি আমরা। এটা আমাদের জন্য খুবই বেদনার, খুবই কষ্টের।

প্রেসক্লাব অব দিল্লির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, আমরা যৌথভাবে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছি।

সভায় মাঈনুল আলম জানান, গত এক বছরে ক্লাবের যেসব সদস্য মারা গেছেন ৬ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় তাদের স্মরণ করে সভা অনুষ্ঠিত হবে, ৭ অক্টোবর (বৃহস্পতিবার) চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৮ ও ৯ অক্টোবর (শুক্র ও শনিবার) শিশু আনন্দমেলা, ১০ ও ১১ অক্টোবর (রবি ও সোমবার) সদস্যদের দাবা প্রতিযোগিতা, ১২ অক্টোবর (মঙ্গলবার) সদস্যদের এয়ারগান প্রতিযোগিতা, ১৩ ও ১৪ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) সদস্যদের স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৬ ও ১৭ অক্টোবর (শনি ও রবিবার) সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা ও ২০ অক্টোবর (বুধবার) ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। ফরম ও খাবারের কুপন সংগ্রহের শেষ তারিখ ৬ অক্টোবর।

এছাড়া ২০ অক্টোবর নৈশভোজ অনুষ্ঠিত হবে। কার্ডের মূল্য জনপ্রতি ২০০ টাকা, দম্পতি ৪০০ টাকা, ড্রাইভার ১০০ টাকা। ১৫ অক্টোবরের মধ্যে ক্লাবের অভ্যর্থনা কাউন্টার থেকে নৈশভোজের কার্ড সংগ্রহ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহের আয়োজন

আপডেট টাইম : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১