ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ইউপি নির্বাচন: ৬ ওয়ার্ডের পুনঃভোট ৭ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণে সমান ভোট পাওয়ায় ৫ জেলায় ছয় উপজেলায় ছয় ইউপির ছয়টি ওয়ার্ডের পুনঃভোট ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই ছয়টি ওয়ার্ডের মধ্যে একটি সংরক্ষিত এবং বাকিগুলো সাধারণ ওয়ার্ড। প্রথম ধাপে এসব ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

ইসি সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪১ এর উপবিধি (৬) অনুযায়ী সমভোট প্রাপ্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সাধারণ ও সংরক্ষিথ ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে আগামী ৭ অক্টোবর পুনঃভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

সমভোটের কারণে যেসব জায়গায় ভোটগ্রহণ করা হবে— পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর সাধারণ ওয়ার্ড, দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে, ঝালকাঠি জেলার সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে, খুলনা  জেলার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে, বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে পুনঃভোট করা হবে।

উল্লেখ্য, প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ হয় ২১ জুন। ২০৪টি ইউপির মধ্যে মাত্র ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি ১৮৪টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। প্রথমে ইসি ৩৬৭টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা প্রবণ এলাকা বিবেচনায় ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ইউপি নির্বাচন: ৬ ওয়ার্ডের পুনঃভোট ৭ অক্টোবর

আপডেট টাইম : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১