ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

জাপানে যাওয়ার কথা ছিল মিরপুরে নিখোঁজ তিন ছাত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাসা থেকে টাকা, স্বর্ণালংকার ও শিক্ষা সনদ নিয়ে ‘পালিয়ে যাওয়া’ রাজধানীর মিরপুরের তিন কলেজছাত্রীর সন্ধান মেলেনি এখনো। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে তারা স্বেচ্ছায় ঘর ছেড়েছে। কিন্তু তাদের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তরিকুল ও তার ভাই রাকিবুল এবং অয়ন নামে তিন জনকে আটকের পর জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

জিজ্ঞাসাবাদে তরিকুল পুলিশকে জানিয়েছে, ঐ তিন ছাত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। তবে কোন চক্রের মাধ্যমে তারা দেশ ছাড়তে চেয়েছিল সেটি জানতে পারেনি পুলিশ। এমনকি তারা দেশ ত্যাগ করতে পেরেছে কি না তাও নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী।

জাপানে যাওয়ার কথা ছিল মিরপুরে নিখোঁজ তিন ছাত্রীর

এদিকে কলেজ পড়ুয়া ঐ তিন শিক্ষার্থীর খোঁজে পুলিশের সঙ্গে সরকারের একাধিক সংস্থা মাঠে নেমেছে। পল্লবী থানায় ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পরিবারের দেওয়া অভিযোগ শনিবার (২ অক্টোবর) রাতে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেছে পুলিশ। ঐ তিন মেয়ের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে থানা পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) পৃথকভাবে কাজ করছে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল জানিয়েছে, ১২-১৩ দিন আগে নিখোঁজ শিক্ষার্থীদের জাপানে যাওয়ার কথা শুনেছিল সে। কিন্তু কার মাধ্যমে কীভাবে তারা জাপানে যাবেন, সে বিষয়ে কিছু জানাতে পারেনি তরিকুল। অন্য দুজনের কাছ থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। তবে থানা পুলিশ ও অন্য কয়েকটি সংস্থা মিলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐ ছাত্রীদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ঐ ছাত্রীরা দেশ ছেড়েছেন, এমন কোনও তথ্য আমরা পাইনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

জাপানে যাওয়ার কথা ছিল মিরপুরে নিখোঁজ তিন ছাত্রীর

আপডেট টাইম : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১