ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ থেকে আওয়ামী লীগ মনোনয়ন আবেদন ফরম বিতরণ করছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মাঝে আজ  (২ অক্টোবর) মনোনয়ন আবেদন ফরম বিতরণ শুরু হবে।

আগামী ৬ অক্টোবর বুধবার পর্যন্ত ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এই আবেদন ফরম সংগ্রহ করা যাবে। গতকাল শুক্রবার (১ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ৬ অক্টোবর বুধবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, বগুড়া জেলার সারিয়াকান্দি ও টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নীলফামারী জেলার ডোমার, বগুড়া জেলার সোনাতলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, নড়াইল জেলার লোহাগড়া, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া, নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, ফেনী জেলার ছাগলনাইয়া, খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

একই সঙ্গে নির্বাচন কমিশন পাঁচটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং দ্বিতীয় ধাপে সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আজ থেকে আওয়ামী লীগ মনোনয়ন আবেদন ফরম বিতরণ করছেন

আপডেট টাইম : ০৯:২২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১