ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া থানায় মামলাটি করেন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্জুর মোর্শেদ জানান, রাতে মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, মুহিবুল্লাহ হত্যার মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং মেগা ক্যাম্পের মধ্যে লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী গুলি করে মুহিবুল্লাহকে হত্যা করে। বৃহস্পতিবার বিকালে উখিয়া কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট ২ নম্বর কেন্দ্র জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এতে হাজারও মানুষ অংশ নেয়। নয় সন্তানের জনক ছিলেন মুহিবুল্লাহ। মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। ক্যাম্পে তিনি ‘মাস্টার মুহিবুল্লাহ’ নামেও পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

আপডেট টাইম : ০২:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১