ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

প্রি-কপ ২৬ কনসালটেশন সভায় অংশগ্রহণ করতে ইতালি যাচ্ছেন পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ৩০ সেপ্টেম্বর থেকে ৩
অক্টোবর পর্যন্ত ইতালির মিলানে অনুষ্ঠিতব্য প্রি-কপ ২৬ কনসালটেশন সভায়
অংশগ্রহণের লক্ষ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। ইতালির মিনিস্টার অভ্ ইকোলজিক্যাল
ট্রানজিশন রবার্তো সিঙ্গোলানির আমন্ত্রণে তিনি এ সভায় অংশে নেবেন।
পরিবেশমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এর বাংলাদেশ
ফোকাল পয়েন্ট আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক
মো. জিয়াউল হক।
সফরে পরিবেশমন্ত্রী প্রি-কপ ২৬ কনসালটেশন সভা ছাড়াও সিভিএফ সেক্রেটারিয়েট
এবং অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে কপ-২৬ প্রস্তুতির বিষয়ে আলোচনা সভায় মিলিত
হবেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের এক মাস পূর্বে
অনুষ্ঠিতব্য এ সভা জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ
অবদান রাখবে।
সভায় পরিবেশমন্ত্রী বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে জলবায়ু পরিবর্তন বিষয়ক
সম্ভাব্য সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করবেন, যা কপ-২৬ এ সিদ্ধান্ত গ্রহণে
সহায়ক হবে। বর্তমানে বাংলাদেশ সিভিএফ এর প্রেসিডেন্ট, ফলে এ সম্মেলনে অংশগ্রহণের
মাধ্যমে পরিবেশমন্ত্রী সিভিএফ এর বক্তব্য সম্মেলনে তুলে ধরার সুযোগ পাবেন। সভায়
অংশগ্রহণ শেষে মন্ত্রী ৪ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

প্রি-কপ ২৬ কনসালটেশন সভায় অংশগ্রহণ করতে ইতালি যাচ্ছেন পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১