ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশের দাম কত?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এই রাজ্যে ঢোকে। আর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা। সেখান থেকে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে যাবে ওই মাছ।

২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ইলিশ রপ্তানি বন্ধই ছিল। তবে ২০১৯ সাল থেকে বাংলাদেশ সরকার পূজার আগে উপহার হিসেবে ভারতে ইলিশ পাঠাতে থাকে। গত দুই বছরের মতো এবারও পূজার আগে উপহার হিসেবে ইলিশ পাঠানোর কথা ঘোষণা করে বাংলাদেশ।

গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় কলকাতায় ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়। সেই মতেই প্রথম চালানটি পৌঁছেছে বুধবার।
১০ অক্টোবরের মধ্যে দ্বিতীয় চালান আরো ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ ভারতে পৌঁছাবে বলে এক প্রজ্ঞাপনে জানা যায়।
কলকাতার সংবাদমাধ্যম জানায়, বুধবার রাতে পদ্মার ইলিশ ভর্তি গাড়ি হাওড়ার পাইকারি মাছের বাজারে ঢোকে। তাতে ৮০ মেট্রিক টন ইলিশ এসেছে বলে উল্লেখ করা হয়।

বেশির ভাগ মাছের ওজন এক কেজি বা তার বেশি। নিলামের পর মাছের দাম ঠিক হবে। হাওড়া বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, ইলিশের দাম কেজি প্রতি ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত উঠতে পারে। এ বছর ইলিশের আমদানি ছিল অনেক কম। যা পাওয়া গেছে তার অধিকাংশই ছিল জাটকা। বাংলাদেশ থেকে ইলিশ আসায় বড় ইলিশের ঘাটতি মিটবে বলে আশা ওই ব্যবসায়ীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশের দাম কত?

আপডেট টাইম : ১০:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১