ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১৪ নভেম্বর দাখিল পরীক্ষা, দুইদিনের মধ্যে এসএসসির সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির কারণে আটকে থাকা দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ সূচি প্রকাশ করা হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের এই পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর। তবে এসএসসি পরীক্ষার তারিখ এখনো ঘোষণা হয়নি।

সূচি অনুযায়ী ১৪ নভেম্বর কুরআন মজিদ ও তাজবিদ এবং পদার্থবিজ্ঞান, ১৮ নভেম্বর হাদিস শরিফ, ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজবিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল কুরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে হবে এই পরীক্ষা। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। এমসিকিউ এবং সিকিউ (সৃজনশীল প্রশ্ন) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এদিকে, আগামী দুই দিনের মধ্যে এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম। এই সময়সূচি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 করোনার কারণে আটকে থাকা ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু ১১ নভেম্বর ও ২ ডিসেম্বর এইচএসসির শুরু করার প্রস্তুতি নিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সেভাবে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরীক্ষার রুটিন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দু-এক দিনের মধ্যেই পরীক্ষার বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে বোর্ডের।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১৪ নভেম্বর দাখিল পরীক্ষা, দুইদিনের মধ্যে এসএসসির সিদ্ধান্ত

আপডেট টাইম : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১