ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কোরআন শরীফে আল্লাহ জীবন ব্যবস্থার সবকিছু বলে দিয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬
  • ৪২৭ বার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বলেছেন, ধর্মীয় কাজে ব্যস্ত থাকলে মনের কুপ্রবৃত্তি আর কুমন্ত্রণার সুযোগ পাওয়া যায়না। আপনি অবসর সময়ে কুচিন্তা করলে ধীরে ধীরে এটাকে ফলপ্রসু করায় চেষ্টায় থাকবেন। এজন্যই ইসলাম ধর্মে কখনই কুচিন্তা করতে বলা হয়নাই। সূচিন্তা করলে নিজেও ভাল থাকবেন, সমাজও ভালো থাকবে। আমরা মোটামোটি হারাম হালাল ভুলেগেছি। কোনটাকে হালাল বলে আর কোনটাকে হারাম বলে এটা আমরা চিন্তা ভাবনা করিনা।

আমরা মনে করি এই দুনিয়াই বুঝি আমাদের শেষ। আমরা বিদেশী কালচার নিয়ে চিন্তিত। কিন্তু বিদেশীরা কালচারগুলো আমাদের কাছ থেকে
নিয়ে গেছে। তারা আমাদের

ভাল জিনিষগুলো নিয়ে গিয়ে প্রসারিত করতেছে আর আমাদেরকে নানান ভাবে উৎপিড়িত করে নানান উল্টাসিধা কথা বার্তার মধ্যে চালিয়ে দিয়ে যাচ্ছে। কোরানশরীফের প্রতি আমাদের অবজ্ঞা রয়েছে। আমরা এটাকে খাটের উপরেই রেখে দেই। আমরা এটাকে পড়েও দেখিনা এমনকি পড়ার চিন্তাও করিনা। আমরা মনে করি কোআরনশরীফ শুধু হুজুরদের জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ
জীবন ব্যাবস্থার সবকিছু বলে দিয়েছেন। নিয়ত আমাদের ভালো থাকতে হবে নাহলে কোন কাজেই সফলতা অর্জন সম্ভব নয়।

তিনি শক্রবার রাতে ফেন্সুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামে গ্রামবাসীর উদ্যেগে আলহাজ বশির আলী ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এলাকার
মুর্দেগানদের ঈসালে সোয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এলাকার বিশিষ্ট মুরব্বি মছরু মিয়ার সভাপতিত্বে মহফিলে প্রধান বক্তার হিসেবে নছিহত পেশ করেন মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ আহসান চৌধুরী সাহান, বাংলাদেশের সহকারী এটার্নি জেনারেল ও আলহাজ্ব বশির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যডভোকেট আব্দুর রকিব মন্টু।

উক্ত মাহফিলে বিপ্লব নামে এক হিন্দু ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেন। তাকে কালেমা পাঠ করান সাহেবজাদায়ে ফুলতলী মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কোরআন শরীফে আল্লাহ জীবন ব্যবস্থার সবকিছু বলে দিয়েছেন

আপডেট টাইম : ১২:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬