ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাব রেজিস্ট্রার হত্যা মামলা কুষ্টিয়ায় চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ কুষ্টিয়ায় সদর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ডাদেশ এবং অপর এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন, সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। একমাত্র যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন মনোয়ার হোসেন ডাবলু (৩৮)।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহকে (৫০) শহরের আড়ুয়াপাড়া এলাকার বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা ভাড়া বাসায় হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

নুর মোহাম্মদ শাহের বাড়ি কুঁড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার হানিফ আলীর বাড়িতে তিনি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।

হত্যাকাণ্ডের পরের দিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত চার জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাব রেজিস্ট্রার হত্যা মামলা কুষ্টিয়ায় চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০২:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১