ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ইভ্যালির রাসেল দম্পতিকে আরও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান (তার স্ত্রী) শামীমা নাসরিনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

ধানমণ্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় মঙ্গলবার এ রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

রিমান্ড আবেদনের বিষয়ে বিকালে শুনানি হতে পারে বলে জানা গেছে।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন,গ্রাহকের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আমাদের থানায় একটি মামলা হয়েছে। তদন্তের প্রয়োজনে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।

গত শনিবার রাতে রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ধানমণ্ডি থানায় মামলাটি করেন এক ব্যবসায়ী।

মামলায় রাসেল দম্পতি ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মালিক কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইভ্যালির ধানমণ্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।

এদিকে গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে রাসেল দম্পতিকে।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই ওহিদুল ইসলাম বলেন, তিন দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ তাদেরকে আবার আদালতে হাজির করা হয়েছে। তবে এ দফায় আর রিমান্ডের আবেদন করা হবে না বলে জানান তিনি।

গত ১৬ সেপ্টেম্বর রাসেল দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি করেন। মামলার পর ওই দিন বিকালেই তাদেরকে গ্রেফতার করে র্যাব।

গত শুক্রবার বিকালে আদালত রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ইভ্যালির রাসেল দম্পতিকে আরও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

আপডেট টাইম : ০২:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১