ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আগামী মাসেই গণপরিসরে টিকাদান: স্বাস্থ্য অধিদফতর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী অক্টোবর মাস থেকে আবারো গণপরিসরে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা প্রতিরোধক ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে ১ কোটিসহ প্রতি মাসে নিয়মিত প্রায় ২ কোটি টিকা দেওয়া হবে।

গণমাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, গণহারে শুরু হতে যাওয়া এ টিকা কর্মসূচিকে আমরা গণটিকা বলছি না। তবে ব্যাপক আকারে আমরা এ টিকা দেব।

তিনি আরো বলেন, দুই থেকে চার দিনের মধ্যেই আমরা জানাতে পারব কবে থেকে এই টিকা কার্যক্রম শুরু করতে পারব। নির্দিষ্ট কোনো তারিখ আপাতত বলতে পারছি না।

খুরশীদ আলম বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প বড় জায়গা খুঁজতে শুরু করেছি। সারাদেশের কোন উপজেলায় বড় অডিটোরিয়াম আছে, কোথায় খোলা জায়গা আছে, আমরা খুঁজতে শুরু করেছি। আশা করছি ২ থেকে ৩ দিনের মধ্যেই আমরা টিকা কেন্দ্র নির্ধারণ করতে পারব।

এবার সারাদেশে কোন টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্যের ডিজি বলেন, সারাদেশে এবারো সিনোফার্মের টিকাই দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আগামী মাসেই গণপরিসরে টিকাদান: স্বাস্থ্য অধিদফতর

আপডেট টাইম : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১