ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

হাসপাতাল থেকে আবারো থানায় ইভ্যালির সিইও রাসেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আবারো গুলশান থানায় নেওয়া হয়েছে গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গুলশান থানা থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসআই ওয়াহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন বলে আমাদের জানান। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারো থানায় নেওয়া হয়।

এর আগে শুক্রবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে হাজির করা হয়। এরপর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়। পরে বিকাল সাড়ে ৪টায় মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়। ওই মামলায় রাসেল দম্পতিকে গ্রেফতার দেখায় র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

হাসপাতাল থেকে আবারো থানায় ইভ্যালির সিইও রাসেল

আপডেট টাইম : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১