ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নাটকে ফিরছেন মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৫২০ বার

টিভি পর্দায় নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদের বর্তমান ঠিকানা চলচ্চিত্র। এরই মধ্যে তার অভিনীত তিনটি ছবি মুক্তিও পেয়েছে। অভিনেত্রী হিসেবে প্রশংসা পেলেও ছবিগুলোর ব্যবসায়িক সফলতায় তার চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে সংশয় জেগেছে। তাই ফের নাটকের দিকেই ঝুঁকছেন এ অভিনেত্রী। সম্প্রতি রবি শিকদারের পরিচালনায় ‘পাইন্না ভূতের প্রেম’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘কিছু কাজ থাকে মনের মধ্যে গেঁথে যায়। পাইন্না ভূতের প্রেম ঠিক তেমনি একটি গল্প। টেলিফিল্মটিতে অভিনয় করে বুঝতে পেরেছি এ মাধ্যমেও সময় করে কাজ করা উচিত। না হলে কিছু ভালো গল্পের নাটক কিংবা টেলিফিল্মে আমার উপস্থিতি থেকে দর্শক বঞ্চিত হবে।’ শিগগিরই টেলিফিল্মটি যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

নাটকে ফিরছেন মৌসুমী

আপডেট টাইম : ০২:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬