ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে -ফজিলাতুন নেসা ইন্দিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে বহুমুখী কার্যক্রম
বাস্তবায়ন করছে। যা জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০৪১ সালে
কর্মস্থলে নারীর অংশগ্রহণ ৫০:৫০ উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে
জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের
উপপরিচালকের কার্যালয় ও প্রস্তাবিত ভবন নির্মাণ স্থান পরিদর্শনকালে এসব কথা
বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর অর্থনৈতিক উন্নয়নে
বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পণ্য বিপনন নেটওয়ার্ক
প্রতিষ্ঠা করছে। সকল বিভাগ, জেলা ও উপজেলায় বহুমুখী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।
আমি ২০১৯ সালে এখানে এসে মহিলা বিষয়ক অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণের ঘোষণা
করেছিলাম। প্রথম ফেজেই চট্টগ্রামে দশ তলা ভবন নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই ভবনে প্রশিক্ষণ কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, ডে-কেয়ার সেন্টার ও নারী
উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় কেন্দ্র থাকবে। যার মাধ্যমে চট্টগ্রামের নারীরা
বিশেষভাবে উপকৃত হবে
বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের চলমান কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের
উত্তরে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন। বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয়, বিভাগীয়, জেলা, উপজেলা
ও ইউনিয়ন পর্যায়ে কমিটি কাজ করছে। সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি ও সকলের
সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পরে মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাবৃন্দসহ
প্রস্তাবিত বহুতল ভবনের স্থান ঘুরে দেখেন এবং কর্মজীবী মহিলা হোস্টেল পরিদর্শন
করেন।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা
সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক
রাম চন্দ্র দাস, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান প্রমুখ।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে -ফজিলাতুন নেসা ইন্দিরা

আপডেট টাইম : ০৮:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১